আট জোড়া ট্রেন ভাড়া করে ছাত্র জনতাকে ঢাকায় আনছে সরকার

‘জুলাই অভ্যুত্থান’ দিবস উপলক্ষে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে ছাত্র ও সাধারণ জনগণকে রাজধানীতে আনতে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। আগামীকাল ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে ট্রেনগুলো ব্যবহার করা হবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের নিজ নিজ গন্তব্যেও পৌঁছে দেওয়া হবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ট্রেন ভাড়ায় প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গত ৩ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের পক্ষ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এই বিশেষ ট্রেন বরাদ্দের জন্য আবেদন জানানো হয়। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

এই আয়োজনটি রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালিত হচ্ছে। মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী কর্মসূচির মধ্যে বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত ভাড়ায় বিশেষ এই ট্রেনগুলো পরিচালিত হবে এবং তা নিয়মিত যাত্রীসেবায় কোনো বিঘ্ন ঘটাবে না। এ বিষয়ে মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম গণমাধ্যমকে বলেন,

“রাজনৈতিক দলের আবেদনের ভিত্তিতে অতীতেও ট্রেন ভাড়া দেওয়া হয়েছে। এবার সরকারের একটি মন্ত্রণালয় থেকে অনুরোধ এসেছে এবং নির্ধারিত ভাড়া পরিশোধের ভিত্তিতে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।”

রেলওয়ে সূত্র আরও জানায়, বিশেষ ট্রেন পরিচালনার ক্ষেত্রে সাধারণত নির্ধারিত ভাড়ার চেয়ে অন্তত ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া আদায় করা হয়।

ট্রেনগুলোর বিস্তারিত তুলে ধরা হলো—

উৎস জেলা/স্থান কোচ আসন নির্ধারিত ভাড়া
চট্টগ্রাম ১৬ ৮৯২ ৭ লাখ টাকা+
জয়দেবপুর (গাজীপুর) ৭৩৬ ৭২,৫০০ টাকা
নারায়ণগঞ্জ ১০ ৫১০ ৫৬,৫০০ টাকা
নরসিংদী ১২ ৬৫২ ৯৫,০০০ টাকা
সিলেট ১১ ৫৪৮ ৩.২৩ লাখ টাকা
রাজশাহী ৫৪৮ ৪.৮৫ লাখ টাকা
রংপুর ১৪ ৬৩৮ ১০.৫ লাখ টাকা
ভাঙা (ফরিদপুর) ৬৭৬ ২.৬১ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *