রাজশাহীতে সেনা টহল ভ্যানে ট্রাকের ধাক্কা, আহত ৮ সেনাসদস্য

রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর টহল ভ্যান দুর্ঘটনায় আট সেনাসদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নিয়মিত টহল শেষে সেনাসদস্যদের বহনকারী একটি ভ্যান মডেল টাউন এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। ধাক্কার ফলে সেনাবাহিনীর গাড়ি ও ট্রাক দুটোই সড়কের পাশের খালে পড়ে যায়। এতে আট সেনাসদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন,

“মডেল টাউন এলাকায় সেনাবাহিনীর গাড়িকে একটি ট্রাক ধাক্কা দিলে আট সেনাসদস্য আহত হন।”

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *