রাজবাড়ীর কালুখালীতে ভুয়া পুলিশ পরিচয়ে ঘোরাফেরা করার সময় তুষার (২৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার সোনাপুর মোড়ে এ ঘটনাটি ঘটে। আটক তুষার কুষ্টিয়ার খোকসা উপজেলার শেখপাড়া ইউনিয়নের বিহারিয়া পাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর মোড়ে পুলিশ পরিচয়ে ঘোরাফেরা করছিল তুষার। তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ধাওয়া করে। এসময় তিনি কালুখালী সেনা ক্যাম্পে আশ্রয় নেন। পরে সেনাবাহিনী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে কালুখালী থানায় হস্তান্তর করে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান জানান, ভুয়া পুলিশের খবর পেয়ে জনগণের হাত থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।