বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করা হয়।
শোকবার্তায় শেখ হাসিনা বলেছেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অমূল্য অবদান রেখেছেন। তার মৃত্যু বাংলাদেশের বর্তমান রাজনীতি ও বিএনপি নেতৃত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “আমি তার ছেলে তারেক রহমানসহ পরিবারের সকল শোকাহত সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদের এবং বিএনপি পরিবারের সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।”