চট্টগ্রামের সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর অভিযান

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধীদের অবস্থান ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বাংলাদেশ পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছেন। পুরো এলাকাজুড়ে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং অভিযানের পরিধি আরও বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, সোমবার সকাল থেকেই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও অপরাধীদের দৌরাত্ম্য দমনে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধমুক্ত ও নিরাপদ করতে এবং অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে দিতে এই সমন্বিত অভিযান শুরু করা হয়েছে। অপারেশন চলাকালীন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *