নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী গোপালগঞ্জ জেলায় তাদের আভিযানিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে, সেনাবাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন জনবহুল, গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তা তল্লাশি চৌকি স্থাপন করে নিয়মিত তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করছেন। এসব চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জননিরাপত্তার স্বার্থে এবং একটি নিরাপদ, স্বচ্ছ ও সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর এই ধরনের আভিযানিক তৎপরতা চলমান থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *