যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “যু/দ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।” আজ ০২ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত এক ভিডিওতে এ কথা জানিয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, “দুঃখজনকভাবে আরো বেশি” মার্কিন সেনা হতাহতের সম্ভাবনা রয়েছে। তবে সেই সাথে তিনি এও উল্লেখ করেন যে, “এটাই একমাত্র পথ।”
“যুক্তরাষ্ট্র তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সন্ত্রাসীদের ওপর সবচেয়ে শাস্তিমূলক আঘাত করবে” বলেন ট্রাম্প।
তিনি আরো বলেন, “আমি আবারও রেভুলেউশনারি গার্ডস, ইরানি মিলিটারি পুলিশকে তাদের অস্ত্র সমর্পণ করতে এবং সম্পূর্ণ দায়মুক্তি পাওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি সতর্ক করেন,
“নতুবা নিশ্চিতভাবে মৃত্যুর মুখোমুখি হতে হবে। এটি নিশ্চিত মৃত্যু হবে, এটি সুন্দর হবে না।”