২০২৫ সালে সশস্ত্র বাহিনীকে জড়িয়ে ভুল তথ্য ছড়িয়েছে ৩২৫টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতির নানা সমীকরণ আর ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৫। দেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বিদায়ী বছর শনাক্ত করেছে রেকর্ড চার হাজার ১৯৫টি ভুল তথ্য। আগের বছর অর্থাৎ ২০২৪ সালে এ সংখ্যাটি ছিল দুই হাজার ৯১৯। এক বছরের ব্যবধানে ভুল তথ্য বৃদ্ধি পেয়েছে প্রায় ৩০ শতাংশ।

ফেসবুকে ২০২৫ সালে তিন হাজার ৮০৬টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। এই হিসেবে প্রতিদিন গড়ে ১০টির বেশি ভুল তথ্য প্রচারিত হয়েছে এ প্ল্যাটফর্মে। ফেসবুকের পর একক প্ল্যাটফর্ম হিসেবে বেশি ভুল তথ্য ছড়িয়েছে ইনস্টাগ্রামে, এক হাজার ১১৮টি। টিকটক ও ইউটিউবে ভুল তথ্য ছড়িয়েছে যথাক্রমে ৬৭৭টি ও ৬৫৩টি। এছাড়া, গেল বছর এক্সে (সাবেক টুইটার) উল্লেখযোগ্য সংখ্যক অপতথ্য প্রচার করা হয়েছে বাংলাদেশকে নিয়ে। এই প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এমন ৪৫৭টি অপতথ্য শনাক্ত করা হয়েছে।

দেশের সশস্ত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়িয়ে গেল বছর ৪৯২টি ভুল তথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে সর্বোচ্চ ২১৯টি ভুল তথ্য প্রচার করা হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় বৃদ্ধি পেয়েছে প্রায় ১২৬ শতাংশ। বাহিনীটির বর্তমান প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে ৬৯টি ভুল তথ্য (প্রায় ২৬৩ শতাংশ বৃদ্ধি পূর্বের তুলনায়) শনাক্ত হয়েছে।

এছাড়া, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে জড়িয়ে চারটিসহ বাহিনীটিকে নিয়ে ২০টি এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে জড়িয়ে চারটিসহ বাহিনীটিকে নিয়ে ছয়টি ভুল তথ্য শনাক্ত হয়েছে গত বছর।

সূত্রঃ রিউমর স্ক্যানার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *