পঞ্চগড়ে অসচ্ছল ও ছিন্নমূলদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় অসচ্ছল ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৫ জানুয়ারি, সোমবার সকালে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং ২৯ বীরের তত্ত্বাবধানে শতাধিক অসচ্ছল ও ছিন্নমূল মানুষের হাতে উন্নতমানের কম্বল তুলে দেন লেফটেন্যান্ট তাওসিফ আহমেদ মুন্না। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান এবং ওয়ারেন্ট অফিসার মিরাজ।

তীব্র শীতে সেনাবাহিনীর উপহার হিসেবে শীতবস্ত্র পেয়ে পঁইষট্টি বছর বয়সী আইমন বানু বলেন, “কঠিন জারখানত (ঠান্ডায়) থাকা যায়না বাড়ে, আর্মিলা মোক কম্বল দিছে, খুব খুশী হইছু।”

এদিকে, গত দু’দিন ধরে বোদা এবং পঞ্চগড় জেলার অন্যান্য অংশে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় তীব্র শীত বিরাজ করছে। পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবারের মিনিমাম তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৮৬%, এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬-৮ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *