প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসেছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও নিরাপদে স্থানান্তরের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর তাৎক্ষণিক ও সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, “কত বড় একটা চাপ আপনাদের উপর দিয়ে গেছে-তবু সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও এয়ারপোর্ট সংশ্লিষ্ট সব সংস্থার সদস্যরা যে ধৈর্য ও দক্ষতায় পরিস্থিতি সামাল দিয়েছেন, তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা অনেক কষ্ট করেছেন।”
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার উপস্থিত সেনা কর্মকর্তাকে বলেন, ” আপনার মাধ্যমে আমরা সকলকে ধন্যবাদ জানাতে চাই।”