আগামীকাল সাধারণ ছুটি, খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি। নামাজে জানাজাসহ সকল শোক অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার প্রতি আমার বিনীত আহ্বান রইল।”

ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, “এই সময়ে জাতি অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি, শোকের এই মুহূর্তে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজাসহ সব আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *