চলতি বছর সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথমবারের মতো একজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। ৭৫ বছর বয়সী মো. নইম উদ্দীন মন্ডল মঙ্গলবার (২১ এপ্রিল) মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর ছিল এ-১৯৯৫৯২৩৮।

হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন অনুযায়ী, বুধবার (২২ এপ্রিল) রাত ৩টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৩০,৫৬৩ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ২,৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ১৭,৬৯৩ জন হজযাত্রী।

এ পর্যন্ত সৌদি আরবে যাওয়ার জন্য ৫১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, সৌদি এয়ারলাইন্সের ১৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট অন্তর্ভুক্ত।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত, ফেরত ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ৩০ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *