রাঙ্গামাটির সাজেকে পানির ট্যাংক স্থাপন করল সেনাবাহিনী

সোমবার (২০ এপ্রিল) সকালে বাংলাদেশ সেনাবাহিনী-এর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে রাঙ্গামাটির শিয়ালদহ এলাকায় একটি পানির ট্যাংক স্থানীয় বাসিন্দা রবীন্দ্রলাল ত্রিপুরার কাছে হস্তান্তর করা হয়।

রবীন্দ্রলাল ত্রিপুরা জানান, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভোগা এলাকাবাসীর জন্য এই উদ্যোগ বড় স্বস্তি নিয়ে এসেছে।

এ বিষয়ে বাঘাইহাট জোনের টু আই সি মেজর সোলায়মান বলেন, ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’—এই মূলনীতি ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার দুর্গম জনপদগুলোতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, এ ধরনের কার্যক্রম স্থানীয় মানুষের সামাজিক ও মানসিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এমন উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *