নানিয়ারচরে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের মানবিক সহায়তা, সম্প্রীতি ও উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলার বন্দকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক সক্ষমতা উন্নয়ন এবং মানসিক বিকাশকে উৎসাহিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমানের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম। তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।

এ সময় তিনি বলেন,

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় শান্তি, সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
নানিয়ারচর জোনের এ উদ্যোগ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *