শিক্ষার আলো ছড়াতে নানিয়ারচরে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ

রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার (১২ মে) দুপুরে সেনাবাহিনীর নানিয়ারচর জোনের অধীনস্থ নোয়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিতভাবে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এসময় উপঅধিনায়ক মেজর মোহাম্মদ নাঈম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগসহকারে লেখাপড়া এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চাই একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *