দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী

প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, সামরিক বাহিনীকে আরও জনমুখী ও সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিতে হবে। অদ্য ০৫ মে ২০২৬ মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, একটি পেশাদার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ শক্তিশালী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে এবং ভবিষ্যতে প্রশাসনের সঙ্গে সমন্বিত কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকদের সন্তোষ প্রকাশ ভবিষ্যৎ সহযোগিতার ইতিবাচক দিক নির্দেশ করে।

চার দিনব্যাপী এই ডিসি সম্মেলন ৩ মে শুরু হয়, যা ৬ মে পর্যন্ত চলবে। এতে দেশের ৮ বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক অংশ নিচ্ছেন। সম্মেলনে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি আলোচনায় উঠেছে। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন ও ই-গভর্ন্যান্স।

এছাড়া রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময় অধিবেশনও অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *